ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সাবাস সিলেট সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেখাবুল আলম সায়েমকে আহ্বায়ক এবং প্রভাষক মো. লুৎফুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রভাষক মো. জহিরুল ইসলাম, মো. জাকির হোসেন ও প্রভাষক মো. জামাল হোসেন।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি।
তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষাকেন্দ্র করে পাঁচবার মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব উদ্যোগের মাধ্যমে সিলেট বিভাগের শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখে সংগঠনটি।
দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর নতুন উদ্যোগে আবারও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সাবাস সিলেট সোসাইটি। নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলে জানানো হয়েছে।
এদিকে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আগ্রহী স্বেচ্ছাসেবীদের প্রাথমিক সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিদের আহ্বায়ক রেখাবুল আলম সায়েম ও সদস্য সচিব প্রভাষক মো. লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন