প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৮
সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি রফিকুল বারী রোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, রফিকুল বারী রোমান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রফিকুল বারী রোমান শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে একটি সত্যিকারের সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।
শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন