সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৫৫

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। মৃতদের বেশিরভাগই শিশু।

রোববার (১৮ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজনের বয়স দেড় বছর এবং অন্যজনের ৯ মাস। তাদের বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়।

চিকিৎসকেরা জানান, মৃত দুই শিশু অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৪৭ জন।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই হাম প্রতিরোধী টিকা পায়নি। এ ছাড়া তাদের অনেকেই অপুষ্টি, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।

স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। বিশেষ করে হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সিলেট থেকে আরো পড়ুন