সংবাদ বিজ্ঞপ্তি

দক্ষিণ সুরমায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সমন্বয় কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১৬:১৫

দক্ষিণ সুরমায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সমন্বয় কমিটি গঠন

ছবি: সংগৃহীত

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং এমআইএস (MIS)-সংক্রান্ত কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটি।

এক বছরের মেয়াদে অনুমোদিত এ কমিটিতে মো. রুবেল আহমদকে আহ্বায়ক এবং মো. হুমায়ন রসিদকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রেজাউল ইসলাম নাহিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবা-সংক্রান্ত কার্যক্রম এবং এমআইএসের কাজ আরও গতিশীল করার উদ্দেশ্যে এ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটি দক্ষিণ সুরমা উপজেলায় আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন