প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৫:১৬
ছবি: সংগৃহীত
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর সিটি পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের এডমিন মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সহসভাপতি ডা. মনির চৌধুরী ও ডা. লোকমান হেকিম, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না ও দিদার আহমদ, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা এবং কার্যকরী সদস্য শাহীন হোসেন, মোহাম্মদ কয়েছ আহমদ সাগর, মো. সৌরভ হোসেন ডালিম, শমসের আলী, ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, মো. লিটন মিয়া, ইকরামুল হাসান লাহিন, মো. দুদু মিয়া, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, আনোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেন খান, মো. মাসুদ হাসান করিম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. দিলওয়ার হোসেন ও মোহাম্মদ শাহেদ আহমদসহ সিএনজিচালিত অটোরিকশার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হন। তাঁর মৃত্যুর পর দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানায় নিসচা। সংগঠনটির দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিসচাও মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিসচা সিলেট মহানগর শাখা শিক্ষার্থী সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন