সিলেট

সিলেটে অটোরিকশা চালক হত্যা মামলায় একই পরিবারের ৫ জন গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৭:১৭

সিলেটে অটোরিকশা চালক হত্যা মামলায় একই পরিবারের ৫ জন গ্রেফতার

সিলেটের কানাইঘাটে সিএনজি অটোরিকশা চালক শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় অভিযুক্ত একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় এই মামলা (নং-১৩(১০)২৬) দায়ের করেন।

মামলায় সাত জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, মামলা দায়েরের পর এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত চার সহোদর ও তাদের বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মজন আলী, তার ছেলে ইয়াহইয়া, জাকারিয়া, শাহরিয়ার ও কিবরিয়া।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটকদের ওই মামলায় গ্রেফতারর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কানাইঘাটে সিএনজি অটোরিকশা চালক শাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করে খুন করা হয়। নিহত শাহাব উদ্দিন (৩০) উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মতরিস আলীর ছেলে। যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে। 

গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টায় তিনি মারা যান।

পুলিশ আরও জানায়, মাস খানেক আগে গাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা হয়। এ নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন