সিলেট

বৃহস্পতিবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৯:৪২

বৃহস্পতিবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

জরুরি রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের জৈন্তাপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জৈন্তাপুর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের কারণে এসব ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তিনি জানান, নির্ধারিত মেরামত ও রক্ষণাবেক্ষণকাজ শেষ হওয়ার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন