বিদেশযাত্রার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার শেখ এহসান আহমদ উজ্জ্বল সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে সিলেটে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
সিলেট থেকে আরো পড়ুন