সিলেট

সিলেটে যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৩:৫১

সিলেটে যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ 

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

জালালাবাদ গ্যাস সূত্রে জানা গেছে, পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা এবং প্রগতি সিএনজি পাম্প এলাকা।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে। এ জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন