সংবাদ বিজ্ঞপ্তি

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সের ভর্তি শুরু

প্রেস বিজ্ঞপ্তি :

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৭:২২

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে  রেনাল নার্সিং কোর্সের ভর্তি শুরু

ছবি সংগৃহীত :

সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন রেনাল নার্সিং’ কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬।

এ কোর্সে মোট ৩০টি আসন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নার্সদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের অধীনে সার্টিফিকেশনসহ এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এক বছর মেয়াদি রেনাল নার্সিং কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে। কিডনী রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত নার্স গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভর্তির যোগ্যতা হিসেবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। কিডনী রোগীদের ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কোর্সের শিক্ষার মাধ্যম হবে বাংলা ও ইংরেজি।

ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা হাসপাতালের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সরাসরি হাসপাতাল থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে।

ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্সের সনদ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষ থেকে এবং ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমের সনদ ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস থেকে প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনার জন্য কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ওয়েবসাইট www.kidneyfoundationsylhet.com ভিজিট করতে পারবেন। এ ছাড়া sylhetkf2018@gmail.com ই-মেইলে আবেদন পাঠানো যাবে।

হাসপাতালের ঠিকানা: নাজিরের গাঁও, বাদাঘাট রোড, সিলেট।

যোগাযোগ: +৮৮ ০১৭৫৮-১২৭০৬৮।

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট উন্নত চিকিৎসাসেবা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কিডনী রোগীদের সেবার মানোন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন