সিলেট

মৌলভীবাজারে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০২

মৌলভীবাজারে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়া এলাকার থেকে অবৈধভাবে তোলা বালু জব্দ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্র জানায়, আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু পাওয়া যায়।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, জব্দকৃত প্রায় ১০ হাজার ঘনফুট বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালু বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন