সিলেট

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা

সিলেটের গোয়াইনঘাটে প্রোটোকল অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা) প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক সম্মেলন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কেয়ার বাংলাদেশ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে কর্মশালার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী কর্মশালায় সভাপতিত্ব করেন। 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী।

অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের অবহিত করা হয়। পাশাপাশি দুর্যোগের আগাম পূর্বাভাস, ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি এবং সময়োপযোগী মানবিক ও আগাম কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু দুর্যোগ-পরবর্তী পদক্ষেপ নয়, বরং আগাম ঝুঁকি শনাক্ত করে দ্রুত প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উপস্থিত ছিলেন ৩ নং  পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,১ নং রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক করিম মাহমুদ লিমন, কোষাধ্যক্ষ, মো আজিজুর রহমান, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক, সোলেমান সিদ্দিকী,  প্রতিষ্ঠা প্রকল্পের এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার মো: জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো: মাসুদ রানা প্রমুখ।

ইএসডিওর পক্ষ থেকে মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন জানান, গোয়াইনঘাট  উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ২ টি  ইউনিয়নে সংস্থাটি ইতিমধ্যে কাজ শুরু করছে।দুটি ইউনিয়ন হলো ১নং রুস্তমপুর ও ৪নং লেংগুরা ইউনিয়ন।তিনি বলেন, ইএসডিও দেশের ১৬টি জেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

এবং  রোহিঙ্গা ক্যাম্পেও সংস্থাটির কার্যক্রম রয়েছে। সেখানে প্রায় ৫৬০ জন কৃষক (ফার্মার) নিয়ে কাজ করা হচ্ছে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও  উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন