সিলেট

সুনামগঞ্জে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত

নতুন সিলেট প্রতিবেদক

নতুন সিলেট প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪০

সুনামগঞ্জে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাতক মধ্যবাজারে পানসুপারির আড়তদার অধির মালাকার, দোকানের ম্যানাজার সঞ্জিত দাস ও জাহিদ আহমেদ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানূর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

পূর্ব শত্রুতা  বা ব্যবসায়িক দ্বন্দের কারণে ছুরিকাঘাত করা হতে পারে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

সিলেট থেকে আরো পড়ুন