প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩০
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৬৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগর পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৭৩ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন