প্রতিকী ছবি
সিলেটে দক্ষিণ সুরমায় সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ স্থানীয় পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
বয়স আনুমানিক ৪০ হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
সিলেট থেকে আরো পড়ুন