ছবি: সংগৃহীত
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাসংক্রান্ত স্টপ লিস্টের তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
আটক হিমাংশু দাসের বাড়ি বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকায়।
তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেন হিমাংশু দাস।
তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ হিমাংশুকে থানায় হস্তান্তর করেছে।
তার নামে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন