সিলেট ও হবিগঞ্জ জেলার তিনটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও সাবরিনা আক্তারকে হবিগঞ্জের লাখাই উপজেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন কর্মস্থলে পদায়ন করা কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাঁরা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাঁদের সার্টিফিকেট অফিসার হিসেবেও নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এই বদলির ফলে সিলেট ও হবিগঞ্জের তিনটি উপজেলার প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসছে।
সিলেট থেকে আরো পড়ুন