সিলেট

সিলেটে অভিযানে ২১ জন গ্রেফতার , শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৪:১২

সিলেটে অভিযানে ২১ জন গ্রেফতার , শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তসহ বিভিন্ন শ্রেণির মোট ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে ১ লাখ ৩ হাজার ৪২০ টাকা মূল্যের ভারতীয় ক্রিম ও চকলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৪৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৫৫টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও নিরাপদ নগরী গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন