সিলেট

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও জেলা যুবলীগের সহসভাপতি গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১২:১৪

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও জেলা যুবলীগের সহসভাপতি গ্রেফতার

মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তার বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২ অক্টোবর দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে সূত্র জানিয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা মৌলভীবাজার শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন