সিলেট

সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১৮:৫৮

সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ যুবক আটক

সিলেটে পুলিশের অভিযানে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি কাভার ভ্যানও জব্দ করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে নগরের এমসি কলেজের প্রধান ফটকের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব কম্বল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপরান (রহ.) থানার এসআই মাইনুল রেজা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ নম্বরের একটি কাভার ভ্যান তল্লাশি করে বিভিন্ন রং ও সাইজের ডাবল পার্টের ৬৭২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।

এ ঘটনায় আটক যুবকের নাম আসিব মোল্লা (৩৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মেরি গোপিনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লা ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। 

পরে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন