বাংলাদেশ

বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১৫:৫১

বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক আসামিকে গ্রেফতার  করেছে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
 
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ১ নম্বর বাবুরাইলের মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাজন ওই বাড়ির একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি একই এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযানে রাজনের বসতঘর থেকে ‘MADE IN USA’ লেখা একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান,  গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন