গণমাধ্যম

গোয়াইনঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৪:১৮

গোয়াইনঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।

এ সময় নবনির্বাচিত কমিটির সহসভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য বিলাল উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গোয়াইনঘাট প্রেসক্লাবের অতীত কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাংবাদিকতার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গণমাধ্যম থেকে আরো পড়ুন