সিলেট

সিলেটে  দুপক্ষে সংঘর্ষে, নিহত যুবক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ ১৬:৪৪

সিলেটে  দুপক্ষে সংঘর্ষে, নিহত যুবক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শাহ রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সিলাম চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে শাহ রাসেল গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
নিহত শাহ রাসেল সিলাম শেখপাড়ার শাহ শারুক মিয়ার ছেলে।

নিহতের এ তথ্যটি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি (তদন্ত) এরশাদুল হক ভূঁইয়া জানান, সিলাম চকবাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছিলেন। ওই ঘটনার পর বিরোধের বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। এর মধ্যেই শুক্রবার আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহ রাসেল নিহত হন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

সিলেট থেকে আরো পড়ুন