সিলেট

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪৩ শিশু

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ ১১:৪৬

সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪৩ শিশু

সিলেট বিভাগে এক দিনে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪৩ শিশুকে। তবে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

 

 

শুক্রবার (২ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোনো শিশুর মৃত্যু ও হাম শনাক্ত হয়নি। তবে এ সময়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪৩ শিশুকে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া ১৪৩ শিশুর মধ্যে সবচেয়ে বেশি ৬২ জন ভর্তি হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছে। বাকি ১২ জনের মধ্যে সুনামগঞ্জের  ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হাম উপসর্গে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১৭২ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু সিলেটে ৭৩ জন। এছাড়াও সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন