প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ১৬:৪৪ (শনিবার)
সিলেটে  দুপক্ষে সংঘর্ষে নিহত  যুবক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলামে দুপক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

 

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ মারামারির ঘটনা ঘটে। মরদেহ  বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
 
নিহত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।
 
তিনি বলেন, ঘটনাস্থলটি মোগলাবাজার থানাধীন। ওদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলার স্বার্থে আমাদেরও একটি টিম ওখানে যাচ্ছে। বিস্তারিত জেনে পরে বলা যাবে।