সিলেট

হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২

হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

হবিগঞ্জ শহরের রাজনগরে জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

রোববার (২৭সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশ। আটক সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাব্বানী মিয়ার ছেলে। অভিযোগকারী ছাত্রটি হবিগঞ্জ শহরের দি রোজেস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে ওই ছাত্রকে কৌশলে মাদ্রাসায় নিয়ে যান মাওলানা সাদেকুল। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ। এ ঘটনা কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেছে ছাত্রটি।

পরে ওই ছাত্র তার মেসে ফিরে এক সাংবাদিককে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা একত্রিত হয়ে মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন।

এদিকে মাওলানা সাদেকুলকে থানায় নিয়ে আসার পর মাদ্রাসার কয়েকজন শিক্ষক থানায় ছুটে আসেন। একপর্যায়ে তাদের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা হয়। পরে ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন।

সিলেট থেকে আরো পড়ুন