সিলেট

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, সোনাই নদীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়ছে। বিশেষ করে নদীর রাবার ড্যামসংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

সোমবার বিকেলে মঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে একটি ট্রাক্টর আটক করে অর্থদণ্ড আদায় করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন