সিলেট

গোয়াইনঘাটে পুলিশের  অভিযানে নারী-পুরুষসহ গ্রেফতার ১০

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৫

গোয়াইনঘাটে পুলিশের  অভিযানে নারী-পুরুষসহ গ্রেফতার ১০

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পরে গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জৈন্তাপুর থানার এফআইআর নং-৫/১০৬, তারিখ ৩ জুন ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. খালেক (৩৯), পিতা-আব্দুর রহিম, সাং-নয়াখেল টিকর, গোয়াইনঘাট, সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গোয়াইনঘাটের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১০-এর সাইবার পিটিশন মামলা নং-৮৮/২০২৫, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, দণ্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় সিআর পরোয়ানাভুক্ত রশিদা বেগম (৩৭), তার স্বামী বাবুল মিয়া (৪৩), ছেলে নাজিম মিয়া (১৯) ও সেলিম মিয়া (২২)-কে হাতিরকান্দি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে গোয়াইনঘাট থানার মামলা নং-২৬/৩০৫, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় নিয়মিত মামলার আসামি ফারুক আহমদ (৪৪), পিতা-আব্দুল মান্নান, সাং-শনিরগ্রাম, ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়ন,থানা- গোয়াইনঘাট, সিলেট গ্রেফতার করেন এসআই (নিঃ) আরেফিন সিদ্দেকি ভূইয়া।

এছাড়া অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানাধীন ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত পান্থুমাই সীমান্ত পিলার নং-১২৬৮-এর কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার কেরানীগঞ্জের পার গেণ্ডারিয়া এলাকার রিপন শেখের মেয়ে মিনা আক্তার (২২), একই এলাকার আমিনুল ইসলামের মেয়ে মারিয়া আক্তার (২০), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সুবাশপুর এলাকার নাজির হোসেনের ছেলে মানিক মিয়া (২৬), বর্তমানে পার গেণ্ডারিয়ায় বসবাসকারী এবং নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানি এলাকার মিজানুর রহমানের মেয়ে মিম আক্তার (২১)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা নং-২৭(৯)২৬, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১১(১)(ক)/১১(১)(গ) ধারা এবং পাসপোর্ট আইন, ১৯২০-এর ৩(৩) ধারায় মামলা করা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১০ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন