আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ও ইউরোপকে ট্রাম্পের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১০:৫৬

মধ্যপ্রাচ্য ও ইউরোপকে ট্রাম্পের সতর্কবার্তা

ছবি সংগৃহীত :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে তা ভয়াবহ ‘পারমাণবিক বিপর্যয়’ ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক ও অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এল। 

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের আছে।’

ট্রাম্পের দাবি, এই অঞ্চলে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তার ভাষায়, ‘এমন পরিস্থিতিতে দেখা যাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং তখন এক পারমাণবিক বিপর্যয় নেমে আসবে।’

যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা দরকার, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানি নেতাদের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের ভালোভাবেই চিনেছি; খোলাখুলি বললে, তারা পাগল। সত্যিই তারা পাগল। সে কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।’

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন