আন্তর্জাতিক

সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১২:৩০

সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে পাস্কাগুলা উপকূলের কাছে বিধ্বস্ত হয়। বিমানে চারজন প্রাপ্তবয়স্ক ও ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু ছিলেন।


বিমানটির ধ্বংসাবশেষ, জীবনরক্ষাকারী জ্যাকেট ও ভেলা উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধান মেলেনি। উপকূলরক্ষী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো হর্ন দ্বীপের উত্তর-পূর্বে সাগরে তল্লাশি চালাচ্ছে।

বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স যাচ্ছিল। দুর্ঘটনার তদন্ত করবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন