সিলেট

সিলেট সীমান্তে অভিযানে মানব পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার 

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১২:২৯

সিলেট সীমান্তে অভিযানে মানব পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংগ্রাম বিওপির একটি টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটক মানব পাচারকারীর নাম রুবেল দাস (২৭)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া ভুক্তভোগী মো. লাল্টু হোসেন (৪১), তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে দুজনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন