সিলেট

সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৯:০৫

সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন ফয়জুল হক। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত ফয়জুল হক কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামের বাসিন্দা।

মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট থেকে আরো পড়ুন