আন্তর্জাতিক

স্বর্ণের খনি ধসে নিহত ১৩, আটকা আরও ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৩:১২

স্বর্ণের খনি ধসে নিহত ১৩, আটকা আরও ১৩

ছবি সংগৃহীত :

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভারী বৃষ্টির পানিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 

রাজধানী জাকার্তার দক্ষিণে বোগর অঞ্চলের ওই খনিতে সোমবার (২৩ নভেম্বর) মোট ২৬ জন শ্রমিক প্রবেশ করেন।

এ সময় ভারী বৃষ্টির পানি খনির সুড়ঙ্গে ঢুকে পড়লে তারা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে আটকা পড়েন।
পশ্চিম জাভার পুলিশপ্রধান হেংকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

আবহাওয়া প্রতিকূল না হলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকর্মীরা খনির দুটি সুড়ঙ্গে অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছেন। সেখানে পৌঁছাতে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনির ১০০ মিটার গভীরতা উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।

ইন্দোনেশিয়ায় প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদ থাকায় এসব এলাকায় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও নজরদারি কঠিন। ফলে দেশটিতে ছোট পরিসরের ও অবৈধ খনিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে একই এলাকার একটি অবৈধ স্বর্ণের খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।

এদিকে ওই অঞ্চলে স্বর্ণখনি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান আন্তাম (এএনটিএম.জেকে) জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। এটি তাদের পরিচালনাধীন কোনো কার্যক্রমের অংশ নয়।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন