হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এশার নামাজ চলাকালে বাজারে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও এতে যোগ দেন।
পরে পথসভায় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৫ থেকে ৬ জন দুষ্কৃতকারী বাজারে তিনটি ককটেল বিস্ফোরণ করেছে। গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের লোকজন বাজারে এসেছেন।
তাদের ধরে আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন