সিলেট

বালাগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ২০:০১

বালাগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগ নেতা মুফতি মাহমুদ জায়গীরদারকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মুফতি মাহমুদ জায়গীরদার বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জিল্লুর রহমান জায়গীরদারের ছেলে।

তিনি বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত (২৪ নভেম্বর) পৌনে ১টার দিকে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ তথ্য নিশ্চিত করেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে মুফতি মাহমুদ জায়গীরদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন