সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন বংশীধর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)। তিনি বংশীধর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হারিছ আলী এবং মাতার নাম সামছুন নেছা।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ (রহ.) থানার মামলা নং-৩০, তারিখ ২১ নভেম্বর ২০২৬-এর সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১)(ক)(ই), ৬(১)(ক)(ঈ), ৮, ৯ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারর আব্দুল মালেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন কর্মী। গ্রেফতারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন