সিলেট

সিলেটে জয় বাংলা স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১০:২৯

সিলেটে জয় বাংলা স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন

সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করা হয়েছে। 

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  
ঘটনার সময় বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা-মা অবস্থান করছিলেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করা হয়।

 এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।
 
এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তার সফরের আগে বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করার ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন