প্রতিকী ছবি
সিলেট মহানগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের মিনার গেইট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি জানান, পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সিলেট থেকে আরো পড়ুন