ছবি সংগৃহীত :
যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে শাহাজালালকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার শাহাজালাল ওই গ্রামের মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন