সিলেট

সুনামগঞ্জে যেসব এলাকায়  ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১০:২৮

সুনামগঞ্জে যেসব এলাকায়  ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। ফলে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকায় এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে।

এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। এতে বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে, টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন