সিলেট

সিলেটে  অভিযানে ২৪জন গ্রেফতার, ১২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১১:৫৩

সিলেটে  অভিযানে ২৪জন গ্রেফতার, ১২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা 

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিসহ মোট ২৪ জনকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ ৫০০ গ্রাম গাঁজা, আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংক এবং ৬৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন