বাংলাদেশ

৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার

নতুন সিলেট ডেস্ক  :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ২০:০৫

৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার

ছবি সংগৃহীত :

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহলদল। এ সময় আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্যদের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশে বহন করা মালামাল জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন দেশের ৬০ ধরনের মোট ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন উদ্ধার করা হয়। এসব কয়েনের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধার করা বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তুর মোট সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মালামাল বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত মূর্তিসদৃশ বস্তুটি অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার করা বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন