সিলেট

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল 

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ২২:১৩

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল 

সিলেটের কানাইঘাট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছবাড়ি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে গাছবাড়ি বাজার এলাকায় এ ঝটিকা মিছিল বের করা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আকস্মিকভাবে মিছিল শুরু করেন। মিছিলটি প্রায় ৪ থেকে ৫ মিনিট স্থায়ী হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থল গাছবাড়ি বাজারে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মিছিলে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

সিলেট থেকে আরো পড়ুন