সিলেট

জৈন্তাপুরে বিপুল পরিমাণ  ভারতীয় জিরাসহ পিকআপ জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১৫:৪৯

জৈন্তাপুরে বিপুল পরিমাণ  ভারতীয় জিরাসহ পিকআপ জব্দ

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা জিরা ও পিকআপ গাড়ির আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চালকসহ দুই ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যায়।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকার ধামড়ী ব্রিজের উত্তর পাশে সিলেটগামী সড়কে এ অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় সিলেট অভিমুখী নম্বরবিহীন নীল রঙের টাটা কোম্পানির EX2 ACE মডেলের একটি এইচ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ গাড়িতে থাকা অপর ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যায়।

পরে পিকআপের পেছনের বডি তল্লাশি করে ২৫ বস্তা ভারতীয় K.S GOLD ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি জিরা পাওয়া যায়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা।

পুলিশ জানায়, রাত ২টা ১৫ মিনিটের দিকে উদ্ধার করা জিরা ও পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন