সিলেট

সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১৫:৫৭

সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (৭ নভেম্বর) ও রোববার (৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কানাইঘাট উপজেলার সোনারখেওর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া রোববার জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালায় জৈন্তাপুর ও সুরাইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল। এসব অভিযানে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

দুই দিনের অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন