সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার ( ৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় জনতা ব্যাংক পিএলসি, কুমারগাঁও শাখার সামনে সিলেট-সুনামগঞ্জগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
আটক আফাজ উদ্দিন সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার শেখপাড়ার বাসিন্দা। তিনি এমাদ উদ্দিন ও সজিতা বেগমের ছেলে।
এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছ।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন