ছবি: সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম বাড়ি মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ…’ গগনভেদী চিৎকার! আর মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী দর্শকদের ঢেউ।
সোমবার ( ২ নভেম্বরহ ৬১ বছরে পাল রাখলেন বলিউডের কিং খান। জন্মদিনের চব্বিশ ঘণ্টা আগে জন্মদিনের বিশেষ সারপ্রাইজ হিসেবে আসন্ন সিনেমা ‘কিং’-এর কোনও বড় চমক আসার কানাঘুষা চলছে।
শাহরুখ ভক্তদের কাছে এই দিনটি ‘এসআরকে ডে’। সম্প্রতি অভিনেতার টিমের পক্ষ থেকে প্রতিটি ফ্যান ক্লাবকে জানানো হয়েছে এ বছর আর এসআরকে ডে’ পালিত হচ্ছে না।
একইসঙ্গে রহস্য জিইয়ে রেখে বলা হয়, ভক্তরা যেন আশাহত না হন।
বলিউডে ফিসফাস, জন্মদিনে দেখা না দিলেও ‘কিং’ সিনেমা মুক্তির আগে অনুরাগীদের জন্য চমক রাখতে চলেছেন শাহরুখ।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের একের পর এক রহস্যময় পোস্ট এবং প্রথম গান মুক্তির ইঙ্গিত ঘিরে ইতোমধ্যেই ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে।
মান্নাতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলার জন্য পরিবার নিয়ে আপাতত পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টই খান পরিবারের অস্থায়ী বাসস্থান। তাই মান্নাতের ছাদে আইকনিক পোজে শাহরুখ তার ভক্তদের দেখা দিবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে মান্নাতের কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। সামনের অংশে একটি বিশাল স্ক্রিনের মতো কাঠামো, যা দেখেই অনুরাগীদের একাংশের অনুমান, শাহরুখের জন্মদিনে মান্নাতের দেওয়ালে দেখানো হতে পারে ‘কিং’-এর কোনও বিশেষ ঝলক।
মান্নাতের দেওয়ালে বিশাল স্ক্রিন ঘিরে ভক্তদের মনে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। তবে এখনও পর্যন্ত ‘কিং’-এর টিজার, গান কিংবা অন্য কোনও ফুটেজ আদৌ মান্নাতে দেখানো হবে কি না সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এদিকে নির্মাতা সিদ্ধার্থের রহস্যময় পোস্ট ঘিরে শাহরুখ ভক্তদের উত্তেজনা একেবারে তুঙ্গে। একভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখের জন্মদিনে মুক্তি পাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘কিং’-এর প্রথম গান।
বিনোদন থেকে আরো পড়ুন