ছবি: সংগৃহীত
চেনা গ্ল্যামারাস লুকের বাইরে এবার একেবারেই ভিন্ন রূপে ধরা দিলেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। হ্যালোইন উৎসব উপলক্ষে রহস্যময় সাজে নিজের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন লুক নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা।
প্রকাশিত ছবিতে কালো রঙের লেসের গাউনে দেখা গেছে অপু বিশ্বাসকে। ঝুলন্ত ল্যাম্পের আলো-ছায়ায় সোফায় হেলান দিয়ে রহস্যময় ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
অন্য একটি ছবিতে তার হাতে দেখা গেছে প্রাচীন ধাঁচের হারিকেন। গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং চোখে ভিন্নধর্মী কন্টাক্ট লেন্স- সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে গথিক আবহ।
অপুর এই সাজে ছিল না চেনা গ্ল্যামারাস লুকের ছাপ। বরং পুরো আয়োজনজুড়ে ছিল রহস্য আর ভিন্নধর্মী ফ্যাশনের ছোঁয়া। হ্যালোইনের আবহের সঙ্গে মানানসই এই মেকওভারে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে তার নতুন লুক। অনেকেই প্রশংসা করছেন অপুর ফ্যাশন সচেতনতা ও ব্যতিক্রমী সাজের। সব মিলিয়ে হ্যালোইন উপলক্ষে চেনা রূপের বাইরে গিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই ঢালিউড তারকা।
বিনোদন থেকে আরো পড়ুন