জরুরি সংস্কারকাজ ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেট নগরী ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা ও বড়বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন করার জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ করা হবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন