সিলেট

সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ১৮:২৯

সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ যুবক আটক

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল FAIRDYL-সহ মো. আশিক আহমদ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করে ডান পাশে বসা যাত্রীর দুই হাঁটুর ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল FAIRDYL উদ্ধার করা হয়। এ সময় বস্তার মালিক মো. আশিক আহমদকে আটক করে পুলিশ।

আটককৃত আশিক আহমদ (৩১) সিলেটের গোয়াইনঘাট থানাধীন তারাকাল গ্রামের বাসিন্দা। তিনি সাজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায়  মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ জানায়, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন